আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-২৬ , ০২:২৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
ব্রাজিলের সাও পাওলোতে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সাও পাওলো থেকে সাড়ে তিনশ' কিলোমিটার দূরে টাগুয়াই শহরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই নিহত হয় ৩৭ জন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও চারজন। তবে, নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। আহতদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকর্মীরা।
বাসটিতে একটি টেক্সটাইল কোম্পানির ৫৩ জন কর্মী ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.