সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২৩ , ১১:৫৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
রাজধানীর পান্থপথে গ্যাস লাইনের লিকেজ মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিতাস গ্যাসের তিন কর্মী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছে তিতাস।
সোমবার (২৩ নভেম্বর) সকালে তিতাস সূত্রে জানাযায়,গ্যাসের লাইনের লিকেজ মেরামত করার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনজন কর্মী আহত হন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে একজন শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি আছেন। তার ত্রিশ শতাংশ পুড়ে গেছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
লিকেজের কাছাকাছি বিদ্যুতের কোন তার থেকে আগুন লাগতে পারে বলে ধারণার কথা জানিয়েছে তিতাস।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.