গোল্ডেন মনিরের বাসায় র‌্যাবের অভিযান; স্বর্ণ ও মাদক উদ্ধার

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-২১ , ০৯:২১ এএম

গোল্ডেন মনিরের বাসায় র‌্যাবের অভিযান; স্বর্ণ ও মাদক উদ্ধার ছবি । সিটিজেন নিউজ

রাজধানীর মেরুল বাড্ডায় স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাব। মাদক ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে এ অভিযান শুরু করে র‍্যাব।

আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে র‌্যাব এ নিয়ে প্রেস ব্রিফিং করবে। র‌্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মাদক, অবৈধ অস্ত্র রাখা ও আরও কয়েকটি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হচ্ছে।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ অভিযানের নেতৃত্বে রয়েছেন।

তিনি বলেন, জমির দালালি ছাড়াও অবৈধ কাজের সঙ্গে যুক্ত আছেন মনির। তার ছয়তলা ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে।