আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-১৯ , ১০:৫২ এএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনার তাণ্ডবে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুর হতেই আবারও বাড়তে শুরু করেছে মৃত্যু আর সংক্রমণের সংখ্যা। নতুন করে বিধি নিষেধ আরোপ করেছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৫ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৮০১ জন এবং মৃত্যু হয়েছে ১৩ লাখ ৫৪ হাজার ৮০২ জনের। সুস্থ হয়েছেন ৩ কোটি ৯৩ লাখ ৫২ হাজার ২৪০ জন।
এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকার শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫৪ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৯ লাখ ৫৮ হাজার ১৪৩ জন এবং মারা গেছে ১ লাখ ৩১ হাজার ৬১৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৯ লাখ ৪৭ হাজার ৪০৩ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জনের।
চতুর্থ অবস্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২০ লাখ ৬৫ হাজার ১৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৬ হাজার ৬৯৮ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ১৯ লাখ ৯১ হাজার ৯৯৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৮৭ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৪ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ২৭৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.