আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-১৭ , ০৯:৫৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বিজয় নিশ্চিত হওয়ার পরও বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আইনগত প্রক্রিয়া এখনও শুরু করেননি ট্রাম্প। ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে বিলম্ব করলে করোনা ভ্যাকসিন বিতরণ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। ফলে করোনায় আরও মৃত্যুর বিষয়েও তিনি সতর্ক করেছেন। সিএনএন।
সোমবার (১৬ নভেম্বর) নিজের নির্বাচনি এলাকায় শ্রমিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাতের পর জো বাইডেন বলেন, আমরা যদি সহায়তা না করি তবে আরো মানুষের মৃত্যু হতে পারে। ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এখনো শুরু না করায় এমন মন্তব্য করেন বাইডেন। এই প্রক্রিয়া শুরু হলে বাইডেন শিবির বাজেট, গোয়েন্দা প্রতিবেদন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর তথ্য পাওয়া শুরু করবে। তবে এখনও তার কিছুই শুরু না হওয়ায় আগামী ২০ জানুয়ারি নির্বিঘ্ন ক্ষমতা হস্তান্তর নিয়ে সন্দিহান হয়ে উঠেছেন অনেকেই।
বাইডেন বলেন, এখনই কিংবা যত তাড়াতাড়ি সম্ভব সমন্বয় শুরু করা জরুরি। প্রেসিডেন্ট অংশ নিলে এটা খুবই সহজ হয়ে উঠবে।’ তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আশা করছি ২০ জানুয়ারি আসার আগেই প্রেসিডেন্ট আরও আলোকিত হয়ে উঠবেন।’
ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট এখনও গল্ফ খেলে চলেছেন আর কোনও কিছুই করছেন না। তার পরিকল্পনা আমার বোধগম্যতার বাইরে।’
উল্লেখ্য, বিজয় নিশ্চিত হওয়ার পরও বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আইনগত প্রক্রিয়া এখনও শুরু করেননি ট্রাম্প নিযুক্ত দেশটির জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.