সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১৬ , ০৯:১৮ এএম
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২০ জন সামরিক সদস্য এবং ১৭৯ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য। রবিবার (১৫ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণের পর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৫ হাজার ৯০২ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৫ হাজার ২২৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে বা আবাসস্থলে ফিরেছেন। আক্রান্তদের বাকি ৪৭৫ জন বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত সপ্তাহে (৭ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত) ৪৩৯ জন সামরিক সদস্য বা তাদের পরিবারের সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে একজন কর্মরত সামরিক সদস্য ও ষাটোর্ধ্ব একজন অবসরপ্রাপ্ত সদস্যের মৃত্যু হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.