সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১১-১১ , ০৭:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
রাজধানীর কদমতলীর দক্ষিণ দনিয়া এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হাসান (৩৭) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই এস এম মামুন বলেন, ‘কদমতলীর দক্ষিণ দনিয়া রহমতবাগের দোতলা বাসার নিচ তলায় সম্প্রতি নতুন বৈদ্যুতিক লাইন নেয়া হয়েছে। বাসার লাইন চেক করার সময় জিয়াউল হঠাৎ বিদুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।’
মামুন আরও জানান, তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। দনিয়া এলাকায় কোচিংয়ে শিক্ষকতা করতেন জিয়াউল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.