আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-১১ , ০৩:৪৪ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুতে দেশটির এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা। একই সঙ্গে বাহরাইনের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত থাকার কথাও জানান তিনি।
মহামারি করোনার কারণে প্রধানমন্ত্রীর জানাজা এবং দাফন প্রক্রিয়ায় নির্দিষ্ট মানুষ উপস্থিত থাকতে পারবে বলে জানিয়েছে বাহারাইন সরকার।
শেখ খলিফা বিন সালমান আল খলিফা বিশ্বের একমাত্র প্রধানমন্ত্রী যিনি ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এমনকি ২০১১ সালের আরব বসন্তের পরও দায়িত্ব পালন করে আসছিলেন এই প্রধানমন্ত্রী। ১৯২৪ সালের ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.