সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১১ , ১০:১০ এএম
ছবি । সিটিজেন নিউজ
টাঙ্গাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাসপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসময় তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।
নাগরপুর থানার তদন্ত ওসি বাহালুল খান জানান, সকালে নাগরপুর থেকে আরিচাগামী একটি ট্রাক উপজেলার দাসপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালকসহ তিন জন নিহত হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে।
ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.