সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-১০ , ০৩:৩৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালের ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
রাজধানীর শেরেবাংলা নগরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। হারুন অর রশিদ জানান, আনিসুল করিমকে হত্যার অভিযোগে গতকাল সোমবার রাতে তাঁর বাবা বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা করেছেন। এই মামলায় হাসপাতালটির ১০ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কথিত ফার্মাসিস্ট তানভীর হাসান, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম ও শেফ মো. মাসুদ।
হারুন অর রশিদ বলেন, আদাবর থানার পুলিশ মামলাটি তদন্ত করছে। তারা মনে করছে, এটি হত্যাকাণ্ড। গ্রেফতার হওয়া ব্যক্তিরা পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন।
তিনি বলেন, হাসপাতালটি পরিচালনার জন্য বৈধ কাগজপত্র ছিল না। তাদের কোনও বৈধ কাগজপত্র নেই। এটা একটা ভুঁইফোড় হাসপাতাল। তারা অবৈধভাবে মানসিক রোগীর চিকিৎসার নামে বাণিজ্য করে আসছিল। হাসপাতালের সঙ্গে জড়িত সবাকে আইনের আওতায় আনা হবে। হাসপাতালটিতে কয়েকজন রোগী আছেন। তাঁরা চলে গেল হাসপাতালটি বন্ধ করে করে দেওয়া হবে।
হারুন অর রশিদ বলেন, হাসপাতালটিতে চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। আনিসুলকে জাতীয় মানসিক ইনস্টিটিউট থেকে মাইন্ড এইড হাসপাতালে নেওয়ার পেছনে কারা জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.