আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-১০ , ১০:১৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
বিশ্বব্যাপী করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭৩ জন। সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৩৩০ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৬৯ হাজার ১২০ জনে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৯৫৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৪৮ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৯১ হাজার ৭৫ জন এবং মারা গেছে ১ লাখ ২৭ হাজার ১০৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৬ লাখ ৭৫ হাজার ৭৬৬ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৬৩৮ জনের।
চতুর্থ স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৮ লাখ ৭ হাজার ৪৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪০ হাজার ৪৩৯ জনের।
পঞ্চম অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ লাখ ৯৬ হাজার ১৩২ জন। এর মধ্যে মারা গেছেন ৩০ হাজার ৭৯৩ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৯২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৯২ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.