সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১১-০৮ , ০৩:৩০ পিএম
ছবি । সিটিজেন নিউজ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ নভেম্বর) এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।
অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। তিনি আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে দু'দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আগামীদিনে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে।
রাষ্ট্রপতি নবনির্বাচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রসঙ্গত, ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। নারী হিসেবে তিনিই প্রথমবারের মতো আমেরিকার ইতিহাসে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন।
এদিকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণার আগেই জো বাইডেনের জয়ের খবরে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ২০২১ সালের ২০ জানুয়ারি শপথের পর দায়িত্ব নেবেন জো বাইডেন। এর মাধ্যমে প্রথম মেয়াদেই হোয়াইট হাউজে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে যাচ্ছেন ৭৭ বছর বয়সী বাইডেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.