আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৮ , ১০:২০ এএম
ছবি: সিটিজেন নিউজ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সাড়ে ১২ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছেন ৫ কোটির বেশি মানুষ। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ৩ কোটি ৫৫ লাখের বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।
আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার (৮ নভেম্বর) রিপোর্ট লিখা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১২ লাখ ৫৬ হাজার ১২৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৫ কোটি ২ লাখ ৫৫ হাজার ৯৫ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৩৩ লাখ ৬০ হাজার ৬৮৩ জন চিকিৎসাধীন এবং ৯১ হাজার ৭৭৮ জন (১%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৫১১ জন সুস্থ হয়ে উঠেছেন।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.