আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৫ , ০৮:১৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েক ডজন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট লুইসের পাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফারুক ইসলাম, সঞ্জয় দাস, রকিব মোল্লা ও আবদুর রাজ্জাক।
জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই দেশটির হাইবেক পার্টনার নির্মাণ কোম্পানিতে কাজ করতেন।
এক প্রবাসী বাংলাদেশী জানান, শ্রমিকরা বাসযোগে কাজে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানে একটি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত চারজনের মরদেহ যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানো হবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ জানান, প্রায় ৫০ জন বাংলাদেশী শ্রমিক নিয়ে বাসটি কোম্পানি অফিসের দিকে যাচ্ছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে তিন জন ঘটনাস্থলে মারা গেছেন এবং আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া আট জন হাসপাতালে আছেন। এর মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.