তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১৬

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০৫ , ০৩:২৮ পিএম

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১১৬ ছবি: সিটিজেন নিউজ

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর ইজমিরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্পে ইজমিরে ১৭টি ভবন ধসে পড়ে। আহতদের মধ্যে এখনও ১৩৭ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবারের ওই ভূমিকম্পের পর প্রায় দু’হাজার বার এর আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পে বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় ইজমিরের ১০ হাজারেরও বেশি মানুষ এখনো তাঁবুতে বসবাস করছেন।

এদিকে, হারিকেন ইটার আঘাতে বিপর্যস্ত মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া। ভারী বৃষ্টিপাতে নিকারাগুয়া ও হন্ডুরাসে দেখা দিয়েছে বন্যা। দেশটির হরিকেন সেন্টার জানিয়েছে, মধ্য আমেরিকার কিছু অংশে আরো কয়েকদিন ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।