আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-০২ , ১২:৩৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ইউরোপের দেশ তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। ভয়াবহ এই কম্পনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৯৬২ জন।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রবিবার (১ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। এবার আহত ৯৬২ জনের মধ্যে ২১৯ জন বর্তমানে চিকিৎসাধীন। ৭৪৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ বছর বয়সী এক কিশোরীকে।
ভূমিকম্পের পরপরই বিভিন্ন স্থানে ১ হাজার ৮৬৪টি তাঁবু স্থাপন করা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে। তবে বর্তমানে মোট তাঁবু আশ্রয়কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে ২ হাজার ৩৮টি করা হয়েছে।
এছাড়া ইজমির শহরেই তাঁবু স্থাপন করা হয়েছে ৩ হাজার ৫৪৫টি। এর মধ্যে ৫৭টি সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য। তাঁবুগুলোতে ২৪ হাজার ৩৮২টি কম্বল, ১৩ হাজার ২৮০টি বিছানা ও ৫ হাজার ৫০০টি স্লিপিং সেট ও ২ হাজার ৬৫৭টি রান্নাঘর ও চারটি গোসলখানা স্থাপন করা হয়েছে।
গত শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ দশমিক ৫৪ কিলোমিটার গভীরে।
শক্তিশালী এই ভূমিকম্পের পর ১ হাজার ৪৪ বার হয়েছে মৃদু কম্পন। এর মধ্যে ৪৩টি ছিল শক্তিশালী। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল ৪ এর ওপরে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.