সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-২২ , ০৬:৫৯ পিএম
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঋষিপাড়ায় বাস খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২০ যাত্রী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসের যাত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল সরকার (২৫)।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার দায়িপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, ‘দুপুরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালকসহ তিনজন মারা যায়। একই দুর্ঘটনায় আহত হয় আরও ২০ বাসযাত্রী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.