আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-২১ , ০৩:৫৮ পিএম
আফগানিস্তানে ভিসার আবেদন করতে গিয়ে পাকিস্তান কনস্যুলেটের কাছে পদদলিত হয়ে ১১ নারীসহ ১৫ জন মারা গেছেন। আলজাজিরা জানায়, বুধবার (২০ অক্টোবর) জালালাবাদের একটি স্টেডিয়ামে কয়েক হাজার আফগান নাগরিক পাকিস্তানের ভিসার টোকেন নিতে জড়ো হলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা এলাকার কাউন্সিল মেম্বার সোহরাব কাদেরী জানিয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন নারী থাকার পাশাপাশি কয়েকজন সিনিয়র সিটিজেন রয়েছেন।
আরেকজন কর্মকর্তা বলেছেন, পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদন করতে ৩ হাজারের বেশি আফগান জড়ো হয়েছিলেন।
কনস্যুলেটের সামনে ভিড় এড়াতে ভিসা অফিস থেকে পাশের একটি ফুটবল মাঠে যেতে বলা হয় সবাইকে। করোনার কারণে সাত মাস বন্ধ থাকার পর এদিনই ভিসা অফিস খোলা হয়।
এদিন সকাল থেকে শত শত মানুষ ভিসার জন্য জড়ো হতে থাকেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.