আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-২১ , ০৯:৫৬ এএম
ছবি: সিটিজেন নিউজ
আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ওয়াশিংটন থেকে বাংলাদেশ ও ভারতের সাংবাদিকদের সাথে টেলিফোনে যুক্ত হয়ে একথা বলেছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের আরও জোরালো ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
স্টিফেন বিগান বলেন, গত ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশে তার প্রথম সফর হলেও এ সফরটি স্মৃতিময় হয়ে থাকবে।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ সম্পর্কে তার অনেক জানার সুযোগ হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে যুক্তরাষ্ট্র আরও কত বেশি সহযোগী হতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় ছাড়াও বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা ও যোগাযোগ এবং রোহিঙ্গা সংকট প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।
স্টিফেন বিগান আরো জানান, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। যেটা বাংলাদেশের জনগণেরই মনোভাবের প্রতিফলন। এই সংকট সমাধানে যুক্তরাষ্ট্র শুরু থেকেই বাংলাদেশের পাশে রয়েছে। বর্তমানে এই সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই একটা বড় সমস্যা তৈরি করতে পারে বলে বিবেচিত হচ্ছে। এই বিবেচনায় এ সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের বিষয়টিতে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে মিয়ানমার সরকারকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে এবং চীনের আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ আছে মনে করেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.