আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৮ , ০২:২১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ব্রাজিলে দুর্বৃত্তের গুলিতে মুত্তাকিন আহমদ রায়হান (২৩) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই ঘটনা ঘটে।
নিহত রায়হান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালাতেন। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন তিনি। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
এদিকে, রায়হানকে হত্যার দৃশ্য সেখানকার একটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডর ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের ট্যাক্সি রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরুণী নেমে আসেন। হঠাৎ তিন দুর্বৃত্ত ওই গাড়ির কাছে যান। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গুলি করে দৌড়ে পালিয়ে যান।
কী কারণে রায়হান খুন হয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রবাসীদের ধারণা, টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা রায়হানকে গুলি করে হত্যা করেছেন।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে হত্যা রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.