আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১০-১৮ , ০২:১৮ পিএম
প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে। প্রতিনিয়ত অজানা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার (১৮ অক্টোবর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৮৯৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লাখ ১৪ হাজার ৬২৭ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৯৮ লাখ ৮৫ হাজার ২১৭ জন মানুষ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ৪২ হাজার ৬৬৫ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৪ হাজার ২৮২ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৪ হাজার ৬৪ জনের।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৩ হাজার ৬৯০ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৩ লাখ ৮৪ হাজার ২৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ২ জন।
পঞ্চম স্থানে উঠে আসা স্পেনে করোনায় সংক্রমণের সংখ্যা ৯ লাখ ৮২ হাজার ৭২৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৭৭৫ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৪৬ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ ২ হাজার ২৯৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.