সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-১০ , ১২:৫৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য আজও ভিড় করেছেন প্রবাসীরা। তবে টিকিট প্রত্যাশীদের মধ্যে পুরুষ ও নারী যাত্রীদের ভিড় বেশি। শনিবার (১০ অক্টোবর) হোটেল সোনারগাঁওয়ে দুই ভাগে বিভক্ত হয়ে লাইনে দাঁড়ান যাত্রীরা।
একদল প্রবাসী এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তাদের ইতোমধ্যে টিকিট দেওয়া শুরু করেছে সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা।
অপরদিকে, আরেক দল প্রবাসীকে হোটেল সোনারগাঁওয়ের মূল সীমানার ভেতর লাইন ধরিয়েছে পুলিশ। তারা মেঝেতে লাইন ধরে বসে রয়েছেন। সৌদিগামী টিকিট নিতে শনিবার পাঁচ থেকে সাত শতাধিক লোক এসেছেন।
এদিন সকাল সোয়া ১০টায় টিকিট রি-ইস্যু শুরু করে সৌদি এয়ারলাইন্স। একসঙ্গে কয়েকজন কর্মকর্তা টিকিট রি-ইস্যু শুরু করেছেন। ফলে একসঙ্গে অন্তত পাঁচজন প্রবাসী টিকিট পাচ্ছেন। এতে প্রবাসীদের সময় কম লাগছে এবং দুর্ভোগ কিছুটা লাঘব হচ্ছে।
শুক্রবার (১০ অক্টোবর) যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শনিবার টিকিট নিতে এসেছেন। সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.