সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-১০-০১ , ০৫:১১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চীনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকাস্থ চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, চীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ-চীন চমৎকার সম্পর্ক উপভোগ করছে। আগামীতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে আরো গভীর ও শক্তিশালী সম্পর্ক হবে বলে প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শি জিনপিংয়ের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
চলতি বছর ১ অক্টোবর চীনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.