সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-৩০ , ০৯:২৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
রাষ্ট্রপতি আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) এক শোক বার্তায় বলেন, কুয়েতের আমীর বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কুয়েতের আধুনিক পররাষ্ট্র নীতির রূপকার শেখ সাবাহ ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় চল্লিশ বছর দেশটির পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৬ সালে তিনি কুয়েতের আমীর নিযুক্ত হন।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯১ বছর। শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি হামিদ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.