ডিসেম্বরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৮ , ০৮:৫৫ পিএম

ডিসেম্বরে শেখ হাসিনা-নরেন্দ্র মোদির বৈঠক ছবি: সিটিজেন নিউজ

চলতি বছরের ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। বৈঠকটি সরাসরি সম্ভব না হলে ভার্চুয়ালি হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন। করোনা পরিস্থিতির উন্নতি হলে তারা সরাসরি বৈঠকে বসবেন, আর না হলে দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠকে বসবেন।