সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৭ , ০৩:০৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
একই সময় একই স্থানে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ ও আহলে সুন্নাত জামাআতের গণজমায়েত ঠেকাতে নগরীতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধির এ ধারা জারি থাকবে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, আহলে সুন্নত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় সভার আয়োজন করে। এছাড়া আরেকটি পক্ষও সভার ডাক দেয়। এ অবস্থায় পরিস্থিতি ঠিক রাখতে সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহিদ মিনার ও খানপুর ৩০০ শয্যা এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এখানে কোনও প্রকার জটলা, মিছিল মিটিং, সমাবেশ, যেকোনো ধরনের অস্ত্র বহন, সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ।
এছাড়া ২নং রেলগেট, শহীদ মিনার, গ্রীন্ডলেজ ব্যাংক মোড় এলাকাতে পৃথকভাবে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।
এর আগে শনিবার রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওলামা পরিষদ ও হেফাজাত নেতৃবৃন্দসহ আহলে সুন্নত ওয়াল জামাতের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেয়া হয় কোনো ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। সেই সঙ্গে উসকানিও চলবে না।
প্রসঙ্গত, ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে এনে দেওভোগ মাদরাসার খতিব হারুনুর রশীদ বাদী হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করেন। ওই মামলায় গত ২০ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজ বাড়ি থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার পুলিশ তাকে একদিনের রিমান্ডে নেয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.