সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৭ , ০৩:০১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
আন্দোলনের হুমকি না দিয়ে বিএনপিকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পালাবদল চাইলে, অন্য কোনও অলিগলি পথ না খুঁজে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। গত দশ বছর ধরে আন্দোলনের হাঁক-ডাক শুনছি, দেশের জণগণ এখন তাদের আন্দোলনের সক্ষমতাও ইতিমধ্যে দেখে ফেলেছে।
সেতুমন্ত্রী বলেন, বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এপর্যন্ত বেগম জিয়ার জন্য করতে পারেনি, এ ব্যর্থতা ঢাকবে কি করে?
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতা প্রদর্শন করে বেগম জিয়ার বয়সজনিত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমে ৬ মাস পরে আরও ৬ মাস জামিনের মেয়াদ বাড়িয়েছেন। তাই বলে এটি বিএনপির আন্দোলনের ফসল নয়। এটি শেখ হাসিনার মহানুভবতা ও মানবিকতার উদাহরণ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবে কিভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.