নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১০ , ০১:৪৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
পাবনা সদর উপজেলার আতাইকুলায় আশরাফুল ইসলাম আশরাফ (৪০) নামক এক স্থানীয় আওয়ামী লীগ নেতা বজ্রাঘাতে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে আতাইকুলা ইউনিয়নের কুঁচিয়ামোড়া এ ঘটনা ঘটে।
তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের দক্ষিণ কুঁচিয়ামোড়া গ্রামের এনায়েত প্রামানিকের ছেলে ও আতাইকুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় বাসিন্দা জীবন কুমার জানান, আশরাফুল ইসলাম আশরাফ ঘটনার সময় বাড়ি সংলগ্ন একটি বিলের পাশে নিজের জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হয় এবং বজ্রপাত ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আতাইকুলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.