নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-০৮-০৪ , ০১:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরযাত্রীর নৌকাযাত্রায় বজ্রপাতে ১৬ জন নিহত হয়েছেন। বুধবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে চাঁপাইনবাবগঞ্জের আলীম নগর গ্রাম থেকে বরযাত্রী নিয়ে শিবগঞ্জের দক্ষিণ পাকার উদ্দেশ্য একটি নৌকা ছেড়ে যায়। নৌকাটি শিবগঞ্জের প্রায় কাছাকাছি পৌঁছলে বজ্রপাতের ঘটনা ঘটে।
এতে নৌকা ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন নিহত হয়। ওই নৌকায় ২৫ জন বরযাত্রী ও ১০ জন গ্রামবাসী ছিলেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাজী বলেন, ‘বরযাত্রীবাহী নৌকাটি সদর উপজেলার নারায়ণপুর থেকে শিবগঞ্জের পাকা এলাকায় যাচ্ছিল। নদীর মধ্যেই নৌকাটিতে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অনেকেই মারা যান।’
১৬ জনের লাশ নিশ্চিত করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ইউএনও।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.