সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০৭ , ১১:৩৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
জাতীয় সংসদের ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা-৫ আসনে কাজী মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ-৬ আসনে আনোয়ার হোসেন হেলালের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি জানান, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরে ঢাকা-১৮ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
এর আগে ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলো ২০ জন। বাছাই শেষে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মনিরুল ইসলাম মনুকে চূড়ান্ত করলো আওয়ামী লীগ।
আর নওগাঁ-৬ আসনে নৌকা প্রতীক পেতে মনোনয়ন নিয়েছিলেন ৩৪ জন। বাছাই শেষে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন হেলালকে চূড়ান্ত মনোনয়ন দিলো দলটি।
প্রসঙ্গত, গত ৬ই মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭শে জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি।
কোনও আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.