নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০২ , ০৩:২৫ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বান্দরবানে সন্ত্রাসীরা যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে। তার নাম মংচিং উ মারমা (৩৪)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে রাজবিলা ইউনিয়নের বাগমারা বাজার সংলগ্ন মংক্যচিং পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মংচিং উ মারমা সম্প্রতি জনসংহতি সমিতি থেকে যুব লীগে যোগদান করে।
নিহত মংচিং উ রাজবিলা ইউনিয়নের বাগমারার ৮ নম্বর ওয়ার্ডের চিংক্যউ কারবারি পাড়ার মৃত মংহ্লাচিংয়ের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে নিজ বাসায় মংচিংউ স্ত্রীর সঙ্গে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অপরিচিত দুজন সন্ত্রাসী তাকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যান। মংচিংউ ও তার স্ত্রী একসঙ্গে তাদের সঙ্গে রাস্তায় চলে আসেন। পরে সন্ত্রাসীরা তার স্ত্রীকে পরিচিত এক ব্যক্তিকে ডেকে দিতে বলেন। মংচিংউর স্ত্রী ওই পরিচিত ব্যক্তিকে ডাকার জন্য একটু সামনে গেলেই মংচিংউকে গুলি করে চলে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা অস্ত্রসহ ঘরে ঢুকে মংচিংউকে টেনেহিঁচড়ে পাশের উচমং মাস্টারের বাড়ির সামনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। তবে কোন সন্ত্রাসী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্তের পরে বলা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.