কক্সবাজারে অজ্ঞাত লাশ উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-৩০ , ০৪:১৮ পিএম

কক্সবাজারে অজ্ঞাত লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারে অজ্ঞাত একব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।রবিবার (৩০ আগস্ট) সকালে খুরুশকুল তৈতেয়া সওদাগর পাড়ায় স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই আরিফ উল্লাহ বলেন, ‘উদ্ধার হওয়া ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হয়ত কেউ হত্যা করে রাস্তার পাশে ঝোপে ফেলে পালিয়ে যায়। কি কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫। পরিচয় পাওয়া গেলে হয়ত মৃত্যুর কারণ বা ঘটনার ক্লু জানা যাবে।’

যদি কেউ পরিচয় নিশ্চিত করতে পারে কক্সবাজার সদর হাসপাতাল এবং নিকটস্থ কক্সবাজার সদর মডেল থানায় যোগাযোগের অনুরোধে জানান এসআই আরিফ।