সিনহা হত্যা : চার দিনের রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২৯ , ০১:৫১ পিএম

সিনহা হত্যা :  চার দিনের রিমান্ডে পুলিশের ৩ সাক্ষী

মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের মামলার ৩ সাক্ষীকে চার দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব)। শনিবার (২৯ আগস্ট) সকাল সোয়া ১১ টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে র‌্যাবের একটি দল তাদের নিয়ে গেছে।

রিমান্ডে নেয়া তিন আসামী হলেন- টেকনাফ মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন ।