স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৯ , ১০:৫০ এএম

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত ছবি: সিটিজেন নিউজ

বগুড়ার বিয়াম মডেল স্কুল এন্ড কলেজে ছাত্রীদের বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগে অভিযুক্ত দুজন প্রভাষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, ওই দুই শিক্ষকের অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন এক সাবেক ছাত্রী। ওই পোস্টে ঘটনা ধামাচাপা দেওয়ার অনুরোধ করার অডিও রেকর্ড সংযুক্ত করেন ওই ছাত্রী।

পোস্ট দেওয়ার পর পরই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে ওই শিক্ষক নানাভাবে ছাত্রী ও তার পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছেন বলে জানা গেছে।