সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৪ , ১১:১১ এএম
ছবি : সিটিজেন নিউজ
খুনিকে যারা পুরস্কৃত করে তারা সমান অপরাধী বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৪ আগস্ট) সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ১৫ ও ২১ আগস্ট একসূত্রে গাঁথা। একটাতে বঙ্গবন্ধু ও অন্যটিতে শেখ হাসিনা টার্গেট ছিলেন। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিল হাওয়া ভবন। এছাড়া তারা একাধিকবার ক্ষমতায় থাকলেও জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার করেনি। আওয়ামী লীগই সেই সময় এ হত্যার নিন্দা জানিয়েছিল।
এ সময় আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতাকর্মীরা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.