কক্সবাজারে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২০ , ০৪:০৩ পিএম

কক্সবাজারে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. মাহফুজ (১৬) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০) সকালে মহেশখালী সোনাদিয়া দ্বীপের লোকজন সাগরে ভেসে আসা অবস্থায় মৃতদেহ দেখে কক্সবাজার বীচকর্মীদের খবর দেন। 

দুপুরে জেলা প্রশাসনের নিবার্হি ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদ খানের নেতৃত্বে একটি টিম দ্বীপে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন।

মো. মাহফুজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকার প্রবাসী মাহবুবুর রহমানের পুত্র এবং ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয়।