কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-১৯ , ১০:৪৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের ঈদগাঁওতে জহিরুল ইসলাম (৩৫) নামের এক ইলেকট্রনিক মিস্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী এলাকার আলমের ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি রুম থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে ঈদগাঁও পুলিশ।
নিহত জহিরুল ইসলাম পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের চরপাড়া এলাকার দেলোয়ার খানের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ভাড়া বাসার মালিক আলমের কাছ থেকে খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামানের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরহতাল রিপোর্ট তৈরি করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে বুধবার (১৯ আগষ্ট) সকালে ঈদগাঁও থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, কি কারণে মারা গেছে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। যেহেতু ইলেকট্রনিক মিস্ত্রী সেহেতু বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাতেই কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশটি প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.