এসপি মাসুদ-ওসি প্রদীপসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৮ , ০১:১২ পিএম

এসপি মাসুদ-ওসি প্রদীপসহ ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত ছবি: সিটিজেন নিউজ

সিনহা রাশেদ নিহতের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার বিএম মাসুদ, টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার, ইন্সপেক্টর লিয়াকত আলী, অভিনেতা ইলিয়াস কোবরাসহ মোট আটজনের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া চুমকী কারান, প্রতীম কুমার দাশ, প্রতুশ কুমার দাশ, দিলীপেরও ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে।

সোমবার বিএফআইইউ থেকে দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি চিঠি পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আজও মঙ্গলবার (১৮ আগস্ট) কক্সবাজার কারাগারে থাকা হত্যা মামলার প্রধান তিন আসামি বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ, ও এসআই নন্দদুলালকে জিজ্ঞাসাবাদ করবে সরকার গঠিত তদন্ত কমিটি। পর্যায়ক্রমে রিমান্ডে থাকা সাত আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা।