ঈদগাঁওয়ে ইয়াবাসহ নারী আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-১৭ , ০২:৫২ পিএম

ঈদগাঁওয়ে ইয়াবাসহ নারী আটক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ৫০০টি ইয়াবাসহ নাছিমা আক্তার (৪০)নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৬ আগস্ট) বিকালে তাকে আটক করা হয়।

আটক নাছিমা ঈদগাঁও ৭নং ওয়ার্ড দক্ষিণ দরগাপাড়া এলাকার মো. ছৈয়দ আহমদের মেয়ে

সোমবার (১৭ আগস্ট) সকালে মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০টি ইয়াবাসহ নাছিমাকে আটক করা হয়েছে। ইয়াবাসহ আটকের পর ওই মহিলাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য অধিদপ্তর।