সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১৬ , ০৪:৪১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ক্লোজার ঘাট সংলগ্ন ছোট ফেনী নদীতে নিখোঁজ তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনার ২২ ঘণ্টা পরে ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেনের এবং দুপুর ১২টায় বসুরহাট বাজারের ব্যবসায়ী মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
এর আগে শনিবার বিকেল ৫টায় দাগনভূঞা উপজেলার দেবরামপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে নজরুল ইসলাম স্বপনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, মাইজদী ও কোম্পানীগঞ্জের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়।
শনিবার সকাল ১০টার দিকে বৈরি আবহাওয়ায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন তারা। জানা যায়, ওই দিন সকালে ফেনীর দাগনভুঞা এলাকা থেকে ২৩ জন পর্যটক ঘুরতে আসেন মুছাপুর ক্লোজার এলাকায়। তাদের মধ্যে ৭ জন ঝাঁকি জাল দিয়ে ছোট ফেনী নদীর মিষ্টি পানির অংশে সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে হঠাৎ জোয়ার আসলে তাদের মধ্যে তিনজন তীরে উঠতে না পেরে পানিতে তলিয়ে যায়।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.