নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-১৫ , ১১:৫৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
'যারা শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন থেকে সরে এসেছে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।' বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (১৫ আগস্ট) সকালে, ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন,জাতিকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার কুটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। যারা শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন থেকে সরে এসেছে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে জানিয়ে তিনি বলেন, জনগণ এতে স্বস্তি পেয়েছে, তারাও বিভ্রান্তকর অবস্থা থেকে মুক্তি পেয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.