কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-১১ , ০৪:২২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মেজর (অব.) সিনহা মো. রাশেদ হত্যা মামলায় আরও তিনজন গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মারিশবুনিয়ার মো. নুরুল আমিন, মো. নিজাম উদ্দী ও মো. আয়াছ।গ্রেফতারের ওই তিনজনকে কক্সবাজার আদালতে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে র্যাব।
সূত্র জানায়, র্যাবের হাতে গ্রেফতার তিনজন পুলিশের দায়ের করা দুটি মামলার সাক্ষী ছিলেন।
গত ১ আগস্ট বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত সিফাতের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় যাদের সাক্ষী করা হয় তাদের মধ্যে আজ (মঙ্গলবার) তিনজনকে গ্রেফতার করে র্যাব।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা দায়ের করে।
এ মামলায় নিহত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেব নাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৬ আগস্ট বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ ৭ আসামি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.