প্রদী‌পের ভয়ঙ্কক নির্যাত‌নের শিকার সাংবা‌দিক ফ‌রিদুল

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-০৬ , ০৩:৪৫ পিএম

প্রদী‌পের ভয়ঙ্কক নির্যাত‌নের শিকার সাংবা‌দিক ফ‌রিদুল ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজার টেকনাফের ওসির প্রদীপের ভয়ঙ্কক নির্যাত‌নের শিকার সাংবা‌দিক ফ‌রিদুল মোস্তফা। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ লিখায় আজ ২৩ মাস ধরে কারাগারে বন্দি। ক্রসফায়ারের ভয়ে নিরাপত্তারক্ষী কারণে তাকে জামিনে বের করছে না পরিবার।

জানা যায়, ওই সাংবাদিকের পরিবারকে নানাভাবে হয়রানি করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস। কোনও পরোয়ানা ছাড়াই ঢাকার পল­বী থেকে তাকে ধরে নিয়ে টেকনাফ থানায় তিন দিন আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। পরে দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে ‘কক্সবাজার বাণী’ পত্রিকার সম্পাদককে মাদক মামলায় ফাঁসিয়ে ২৩ মাস ধরে কারাগারে আটকে রখেছে ওসি প্রদীপ।

২০১৯ সালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদুল মোস্তফার স্ত্রী হাসিনা আক্তার লিখিত বক্তব্যে জানান, ‘তার স্বামী বিভিন্ন সময় টেকনাফ থানার ওসিসহ পুলিশ সদস্যদের নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করেছেন। এ কারণে তাকে ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকার বাসা থেকে ধরে নিয়ে শারীরিক নির্যাতন করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার চোখে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন করায় বর্তমানে দুটি চোখই নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া তার হাত-পা ভেঙে দিয়েছে পুলিশ। চিকিৎসক জানিয়েছেন তার এক চোখ নষ্ট হয়ে যেতে পারে’।

ফরিদুল মোস্তফার মেয়ে সুমাইয়া মোস্তফা খান বলেন, ‘তাদের পরিবারের কেউ কোনও মামলার আসামি নয়। কখনো তারা কোনও অনিয়মে জড়াননি। এরপরও পুলিশ ঠান্ডা মাথায় তারা বাবাকে মামলা দিয়ে সমাজে তাদের পরিবারটিকে হেয় করেছে’।