মিরসরাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-০২ , ০৬:০০ পিএম

মিরসরাইয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

মিরসরাইয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে ফিরে না আসায় তাদের খোঁজ পড়ে। পরে অনেক খোঁজাখুজির পর পাশের পুকুরে লাশ দেখতে পায় স্বজনরা। 

নিহত দুই শিশু হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও  তাসফীন আক্তার মারিয়া (৬)। তারা ওই বাড়ির শাজাহাজান খানসাব ও মোশারফ হোসেন সুমনের কন্যা। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।

এলাকার বাসিন্দা মোহাম্মদ আরিফ জানান, দুপরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই বোন। পরে তাদের না দেখে চারিদিকে খোঁজ করেও তাদের সন্ধান মেলেনি। পরে পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়। পুরো এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ৭নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ন বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। পিতা মাতা যেন তাদের সন্তান হারানোর শোক সইতে পারেন এই দোয়া করি।