সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০২ , ০১:৩০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ফেনীর ছাগলনাইয়ায় দুই পক্ষের বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পাঠাননগরের পশ্চিম শিলুয়ায় এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম ওই উপজেলার পাঠান নগর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের মৃত মো. হানিফের ছেলে।
পুলিশের দাবি, নিহত কামরুল ইসলাম একজন ডাকাত, তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ১৫টি ডাকাতি, ছিনতাই, দস্যুতার মামলা রয়েছে ।
ছাগলনাইয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, শনিবার দিবাগত রাতে গোলাগুলির খবর পেয়ে পাঠান নগরের পশ্চিম শিলুয়ায় যায় পুলিশ। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ কামরুলকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বন্দুক, ৪ রাউন্ড গুলি, ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.