নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩১ , ০৯:৫৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের চাঁদপুরের ৫০টি গ্রাম ও লক্ষ্মীপুরের ১১ গ্রামের মানুষ গত ৪১ বছর ধরে ঈদসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সে ধারাবাহিকতায় আজ শুক্রবার (৩১ জালাই) এসব জেলায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এই ৫০টি গ্রামের মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় এই উৎসবে যোগ দেবেন। এই জন্য শুক্রবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে নিজ নিজ গ্রামে ঈদের নামাজের জামায়াত আদায় করবেন তারা।
অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের সহস্রাধিক মানুষ নিজ নিজ ঈদগাহ মাঠে নামাজের আয়োজন করেছেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দেওয়া হবে।
লক্ষ্মীপুরের স্থানীয় মাওলানা আমিনুল ইসলাম খাঁন জানান, এসব এলাকার মানুষ মাওলানা ইসহাক (রা.) এর অনুসারি। এজন্য পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে মিল রেখে ঈদসহ সকল ধর্মীয় উৎসব পালন করেন তারা। গত ৪১ বছর ধরেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকল ধর্মীয় উৎসব পালন করে আসছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.