নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩০ , ০৫:৩৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর পক্ষ থেকে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) মহেশখালী কালামারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ৪৩ জন জলদস্যুকে এ ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আত্মসমর্পণকারী দস্যুদের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মো. মশিউর রহমান জুয়েল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেকুল্লাহ রফিক এমপি। এ সময় কক্সবাজার এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্নেল মো. মশিউর রহমান জুয়েল তার বক্তিতায় আত্মসমর্পণকারী জলদস্যুদের আলোরপথযাত্রী বলে অভিহিত করেন এবং বিপদে আপদে পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। তিনি যারা এখনও সাগরে দস্যুতা করছেন তাদের আলোর পথে ফিরে আসার আহবান জানান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.