কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২৯ , ০৭:৪২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
কক্সবাজারের মহেশখালীতে ৬০ লিটার চোলাই মদসহ মা-ছেলেকে আটক করেছে মাতারবাড়ী ক্যাম্পের পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল ৭টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সর্দারপাড়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সর্দার পাড়ার হাবীবুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) এবং তার ছেলে ইস্তাফিজুর রহমান (৩৫)।
মহেশখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফৌরদৌস জানান, মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই শাহজাহান এর নেতৃত্বে মাতারবাড়ী সর্দার পাড়ার হাবীবুর রহমানের বসত বাড়ীত অভিযান চালায়। এ সময় বসত বাড়ীতে মজুদকৃত ২টি ট্যাংকি ভর্তি ৬০ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.