নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৮ , ০৭:৫২ পিএম
ছবি: সিটিজেন নিউজ
খাগড়াছড়ির রামগড়ে রাশেদা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বলিপাড়া গ্রামের মৌসুমী ফল ব্যবসায়ী ওমর ফারুকের বসতবাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় তার স্বামী ওমর ফারুক বাঁধা দিতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে স্ত্রী রাশেদা আক্তারের মৃত্যু হয়। স্বামী ওমর ফারুক বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
রামগড় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ওমর ফারুককে পুলিশী হেফাজতে রাখা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.