টেকনাফে বন্দুকযুদ্ধে ৪জন নিহত; অস্ত্র উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-২৮ , ০৭:৫০ এএম

টেকনাফে বন্দুকযুদ্ধে ৪জন নিহত; অস্ত্র উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৮জুলাই) ভোরে উপজেলার খারাংখালীতে  এ বন্দুকযুদ্ধের  ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হোয়াইক্যং সাতঘরিয়া এলাকার মো. ইসমাইল (২৫) ও আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার মো. নাছির (২৩) এবং পূর্ব মহেশখালীয়া পাড়ার মো. আনোয়ার (২৪)। 

পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। এ ঘটনায় অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ  বলেন, টেকনাফের খারাংখালী এলাকায় ইয়াবার লেনদেন নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুইটি দেশীয় অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

নিহতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।